হাদির চিকিৎসার পুরো খরচ দিচ্ছে সরকার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলটির ফেসবুক পেইজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে এবং শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে তার পরিবারকে।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত