মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় পুলিশ বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন। বর্ণনায় উঠে আসে স্বাধীনতা যুদ্ধে তাদের সাহসী লড়াই, ত্যাগ ও বীরত্বগাথা।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
