বরিশালে উজিরপুর উপজেলার ওটরার দেউরী বাড়ি এলাকায় কঁচা নদীতে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নদীর চড়ে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে উজিরপুর মডেল থানার পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (সর্কেল) ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, নদীর জোয়ারের পানিতে মরদেহটি ভেসে কচা নদীর দেউরী বাড়ি এলাকায় নদীরপাড়ে ছোট চড়ে আটকা পড়ে। নিহতর শরীরের একাধিক স্থানে আঘাতের দাগ রয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিব হোসেন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মরদেহটি ময়না তদন্তর জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে নিহতর হাতে আঘাতের দাগ রয়েছে। তবে হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত নয় নিহতের পরিচয় পাওয়া গেলে উৎঘটন সহজ হবে।
