হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে: ফারুকী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে নড়ে ওঠেছে গোটা দেশ। নেমেছে শোকের ছায়া। তার ছাপ পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পোস্টে। 

আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে হাদিকে নিয়ে ফারুকী লেখেন, আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। 

আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!

দুর্বৃত্তের গুলিতে আহত শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত