নেত্রকোনার কলমাকান্দায় গুমাই নদীতে ডুবে আরফান নামে তিন বছরের এর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আরফান ওই এলাকায় মাসুদ রানা ও লিপি আক্তার দম্পতির সন্তান।
পরিবার জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শিশু আরফান বাড়ির পাশে খেলছিল। এ সময় তার মা লিপি আক্তার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে এর ফাঁকে কোনো এক সময় গুমাই নদীর পাড়ে চলে যায় শিশু আরফান। এইদিকে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে শিশু আরফানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুরে বাড়ির পাশের গুমাই নদীতে আরাফাতকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরফানকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিদ্দিক হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু আরাফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
