উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা রয়েছেন।   

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত