বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধ সংসদের শোক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ সংসদ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই মহানায়কের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ’৭১ এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। রণাঙ্গনে এই বীর মুক্তিযোদ্ধার নেতৃত্ব মুক্তিযোদ্ধারা দ্বিধাহীনভাবে মেনে নিয়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর, রাজাকার, আলবদর বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরঙ্কুশ করেছিল। 

উল্লেখ্য বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯৭১ সালে রণাঙ্গনের সকল মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে এই বীর মুক্তিযোদ্ধাকে যথাযথভাবে শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনার আহ্বান জানানো হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত