বারদী হাই স্কুল অ্যান্ড কলেজ

১২৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম

ঐতিহ্যবাহী বারদী হাই স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই বারদী স্কুল-কলেজ মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ভোর থেকেই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী চিতই পিঠা, ভাপা পিঠা, ফুচকা ও চটপটির। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির নবীন ও প্রবীণ শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক সদস্য, এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দীন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন এবং বারদী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে রূপায়ণ গ্রুপসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত