গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার জৈনাবাজার আবদার কলেজ রোড এলাকার রবিকুল ইসলাম রবির বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে ওই বাড়ির ভাড়াটিয়াদের ১০ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।
ভাড়াটিয়া মোফাজ্জল বলেন, ভোরে একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ১০ ঘরে আগুন লাগে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার