চবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আকিব ও সদস্য সচিব হিসেবে বাংলা বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী এমদাদ উল্লাহ।

সোমবার (২২ ডিসেম্বর) কাউন্সিলের সদস্য রিশাদ আমীন বর্ণ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।

সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন রিশাদ আমীন বর্ণ, রাকিবুল হক মাহির, আহমেদ সাজু, প্লাবণ বনিক ও হৃদয় সূত্রধর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার অভ্যুত্থান এবং একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত