ত্রিশালে নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফের অর্থায়নে ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের চাইল্ড রাইটস্ অফিসার সুরভী বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্ত তানিয়া রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্র্ক্টার এ.কে. এম মহিউদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত