মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ক্রিকেট সাংবাদিকদের জন্য কর্মশালা ‘পিচ টু প্রেস’। এই কর্মশালার উদ্যোগ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভারত থেকে আগত টাইমস অব ইন্ডিয়ার সাবেক সাংবাদিক, আইসিসির সাবেক মিডিয়া ম্যানেজার, আইপিএল ওয়েবসাইটের হেড অব কন্টেন্ট চন্দ্রেশ নারায়ণ ও বিসিবির আম্পায়ারস ম্যানেজার অভি আবদুল্লাহ আল নোমান। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদও তুলে দেন। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার রহমান মিঠু, আমজাদ হোসেন, খালেদ মাসুদ ও বিএসপিএর সভাপতি রেজওয়ানুজ্জামান এবং সাধারণ সম্পাদক সামন হোসেন।
×
