জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা এলাকায় রৌমারী-বকশীগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে কাপড়গুলো জব্দ করা হয়।
৩৫ বিজিবির ঝাউডাঙ্গা বিওপি সূত্র জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যানে করে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড়ের কয়েকটি বস্তা শেরপুর নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পায় ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। পরে ৩৫ বিজিবি ঝাউডাঙ্গা বিওপির টহল দল রৌমারী-বকশীগঞ্জ সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাউডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। পরে কুরিয়ার সার্ভিসের গাড়ি ঝাউডাঙ্গায় এলাকায় পৌছলে ওই গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে ৪৭ বান্ডিল থান কাপর উদ্ধার করেন বিজিবির সদস্যরা। মোট ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
জামালপুর ৩৫, বিজিবির ঝাউডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানায়, ভারতীয় কাপর জব্দের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নতুন বছরেই বড় সিদ্ধান্ত শাহরুখের