তারেক রহমানের প্রথম দিনের কার্যক্রমে যা থাকছে 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখবেন তিনি। তার দেশে ফেরা উপলক্ষ্যে রাজধানীর ৩০০শ ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তবে এ জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ৩০০শ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। কর্মসূচি শেষ করে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন তারেক রহমান।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত