শ্রীপুরে চার শতাধিক শিশুর একসঙ্গে জন্মদিন পালন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে শিশুপল্লী প্লাসে চার শতাধিক শিশুর জন্মদিন একত্রে পালন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও একইভাবে জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে সকল শিশুর মাঝে উপহার বিতরণ করা হয়েছে। জন্মদিন অনুষ্ঠানে বিভিন্ন দাতব্যপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত দাতা সদস্যরা অতিথি হিসেবে যোগ দেন। সকালে সব শিশু ও মায়েদের নিয়ে কেক কাটা হয়।

আজ বৃহস্পতিবার এ আয়োজন করা হয় শিশুপল্লী প্লাসের নিজস্ব ক্যাম্পাসে। সারা দিনব্যাপী চলে অনুষ্ঠান।

তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে অবস্থিত অনাথ শিশু ও অসহায় মাদের নিয়ে গড়ে ওঠা ট্রাস্ট্রি প্রতিষ্ঠান 'শিশুপ্ললী প্লাস। এ আয়োজন করে। প্রতি বছরের ডিসেম্বর মাসের ২৫ তারিখ এ আয়োজন করা হয়। এদিন শিশুদের মাঝে খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করাও হয়।

শিশুপল্লী প্লাসের আবাসিক আর্টিস্ট মিলন রব জানান, প্রতি বছর ন্যায় এ আনন্দঘন পরিবশে সবার জন্মদিন পালন করা হয়। এ সময় বাহিরে বেশ কিছু অতিথিও এ অনুষ্ঠানে যোগ দেন। শিশুদের মাঝে খেলনা দেওয়া হয়। নতুন কাপড় দেওয়া হয়। ভালো মানের উন্নত খাবার পরিবেশন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত