নরসিংদীতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় নারী নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

নরসিংদীতে মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আকলিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকলিমা বেগম নরসিংদীর মহিষাসুর ইউনিয়নের বালুসাইর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে আকলিমা বেগম ৮ বছর বয়সী নাতীকে সাথে নিয়ে পলাশে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো। এ সময় তারা জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। পরে ঢাকা মুখী একটি ট্রাকের নীচে চাপা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এসময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ইটাখোলা হাইওয়ে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত