মায়ানমারে ৭৭০ বস্তা সিমেন্ট পাচারকালে আটক ২

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে ৭৭০ বস্তা সিমেন্ট সহ দুই পাচারকারীকে আটক করছে হাতিয়া কোস্ট গার্ড।

আটককৃত পাচারকারীরা হলও চট্টগ্রামের বদ্দারহাট গ্রামের ডেওলা মানিকচর এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাউদ্দিন (৩৮) এবং কক্সবাজারের সদর উপজেলার তিন নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া গ্রামের মো. সফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে  হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল -হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকির খাল সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ওই এলাকায় হাতিয়া কোস্ট কার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা  করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় চার লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্ট সহ দুইজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত