মাদারীপুর ও রাজৈরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের নির্দেশ দিয়েছেন শিল্প, গৃহায়ন, গণপূর্ত এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ রবিবার ২৮ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈরের খালিয়া রাজারাম মন্দির পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম দেখার জন্য মাদারীপুর আসা। সেইসঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি অবস্থায় আছে দেখে গেলাম। রাজৈরের মধ্যে তিনটা ও মাদারীপুরে এইগুলোর যেন সংরক্ষণটা ঠিকভাবে হয়। এ ছাড়া অন্যান যে সরকারের যেসকল কার্যক্রম আছে সেগুলো দেখে গেলাম।
এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি সচিব মাকসুদুল আলম, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ফাতেমা আজরিন তন্বী, ইউএনও মো মাহফুজুল হকসহ প্রমূখ।
পরে উপদেষ্টা পার্শবর্তী খালিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিস ও কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ও স্থাপনাগুলো সংরক্ষণের নির্দেশ প্রদান করেন।
