গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। দুদিন আগে সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর গত শনিবার রাতে দলের সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উচ্চতর পরিষদ, নির্বাহী কমিটি এবং বিভিন্ন ইউনিটপ্রধানরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাসান আল মামুন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। এর আগে গত শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত