নরওয়ে-সুইডেন-ফিনল্যান্ডে শক্তিশালী তুষারঝড়,  সুইডেনে ৩ প্রাণহানি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ এএম

স্ক্যান্ডিনেভিয়া জুড়ে শক্তিশালী তুষারঝড় জোহান্নেস এর প্রভাবে ৩ সুইডেন নাগরিক নিহত হয়েছেন। নিহত তিন জনের সবার বয়স ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে। এদের মধ্যে কাজের উদ্দেশে বাড়ি থেকে বেড়িয়ে পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আর একজন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে উপড়ে পড়া গাছের আঘাতে নিহত হয়েছেন। 

এছাড়া শনিবার (২৭ ডিসেম্বর) রাতভর চলা এই ঝড়ে রবিবার পর্যন্ত সুইডেন ও ফিনল্যান্ডে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। সুইডিশ বার্তাসংস্থা টিটির তথ্য অনুসারে, শুধু সুইডেনে বিদ্যুৎবিহীন ঘরবাড়ির সংখ্যা ৪০ হাজারের বেশি। 

তীব্র ঠান্ডায় কাপছে নরওয়ে। নরওয়ের টেলিভিশন চ্যানেল এনআরএকে জানিয়েছে, জোহান্নেসের কারণে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নর্ডল্যান্ডের বিভিন্ন জেলায়। ভৌগলিকভাবে এসব জেলা উত্তরমেরুর কাছাকাছি। ঝড়ের কারণে এসব জেলায় ২ শতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনআরকে। সেই সঙ্গে বিদ্যুৎবিহীন অবস্থঅয় আছে প্রায় ২৩ হাজার বাড়িঘর।

এদিকে গতকাল রবিবার সকালের পর থেকে ঝড়ো বাতাসের দাপট খানিকটা কমলেও আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তীব্র ঠাণ্ডা এখনও অব্যাহত আছে। ঝড়ে ফিনল্যান্ডের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ফিনিশ টেলিভিশন চ্যানেল ইয়েলে’র তথ্য অনুযায়ী, ঝড় কেটে যাওয়ার পরও এখনও দেশটিতে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ৬০ হাজারেরও বেশি বাড়িঘর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত