চন্দনাইশে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাজেদা বেগম ( ৫৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। 

অপরদিকে একই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. নুর মোহাম্মদ (৪০) ও মো. ওসমান (৩৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৫শত ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার খাগরিয়া ৪ নং ওয়ার্ড নুর মার্কেট এলাকায় সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালায়। 

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব।  

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ধৃত মাদক কারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটককৃত মাদক কারবারি শাজেদা বেগম সাতকানিয়া উপজেলার খাগরিয়া আব্বাস পাড়া এলাকার মো. রফিকের স্ত্রী ও মো. নুর মোহাম্মদ একই এলাকার মৃত হাড়ি মিয়ার ছেলে এবং মো. ওসমান কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এফডিএমএন ক্যাম্প ২, ব্লক বি এর মববুল আহমদের ছেলে।

উল্লেখ্য যে, মাদক কারবারি মো. ওসমান (৩৮) একজন রোহিঙ্গা। তিনি এফডিএমএন ক্যাম্প ২, ব্লক বিতে থাকেন। তিনি প্যাকেটজাত ইয়াবা গলাধঃকরন করেন এবং পেটে করে তার সহযোগীর কাছে নিয়ে আসেন। তিনি এই মাদক দ্রব্যাদি এফডিএমএন ক্যাম্প-৬, মো. জাফর (৪৫) এর কাছ থেকে আনেন।

চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত