বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে আপসহীন এই নেত্রীকে শ্রদ্ধা জানিয়ে গান প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী শফিক তুহিন। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা এবং সুরও করেছেন শিল্পী নিজেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অনলাইনে গানটির একটি লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছেন শফিক তুহিন।
গানটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করে শফিক তুহিন অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘এ গানটি তৎক্ষণাৎ লিখে সুর বেঁধেছিলাম যেদিন আপসহীন দেশনেত্রী আত্মবিশ্বাস ও দেশপ্রেম নিয়ে এ বছর লন্ডন থেকে চিকিৎসা শেষে হিথ্রো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরছিলেন সেদিন।’
শফিক তুহিন আরও বলেন,‘বেগম খালেদা জিয়া তার নিকট আত্মীয়ের মাধ্যমে গানটি শুনে প্রশংসা করে জানতে চেয়েছিলেন গানটি কে সৃষ্টি করেছে। খুব ইচ্ছে ছিল এই মহীয়সী মানুষকে কাছে থেকে দেখে শ্রদ্ধা জানানোর। দেখা হলো না! দূরে থেকেও আপনি রয়ে যাবেন মানুষের মনের খুব গভীরে। আপনার আত্মার শান্তি কামনা করছি।’
ব্যক্তিজীবন মেলে ধরলেন মালাইকা
খালেদা জিয়ার নিজ হাতে রোপণ করা নিমগাছটি এখন স্মৃতি