চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়া সীমান্ত সংঘাতের সময় আটক ১৮ কম্বোডিয়ান সেনাকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড। গত শনিবার স্বাক্ষরিত দ্বিতীয় দফা যুদ্ধবিরতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। গতকাল বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেনাদের মুক্তিপ্রদান একটি সদিচ্ছার বহিঃপ্রকাশ; কম্বোডিয়া বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সদিচ্ছার প্রতিদান দেবে বলে তারা আশাবাদী। মুক্তি দেওয়া সেনাদের সীমান্ত চেকপয়েন্ট পার করে কম্বোডিয়া কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কম্বোডিয়া তাদের সেনাদের ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে, এরমধ্যে দিয়ে পারস্পরিক আস্থা ও বিশ্বাস গড়ে তোলার বিষয়। গত জুলাই থেকে তাদের আটক থাকা কম্বোডিয়ায় জাতীয়তাবাদী আবেগ উসকে দেয়। যুদ্ধবিরতি আলোচনায় এই সেনাদের মুক্তিই ছিল কম্বোডিয়ান সরকারের অন্যতম প্রধান দাবি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, এই ১৮ সেনাকে ৭২ ঘণ্টার মধ্যে হস্তান্তরের কথা ছিল।
