বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করে অর্ন্তবর্তী সরকার। কিন্তু সেই প্রজ্ঞাপন উপেক্ষা করে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে কিছু ক্ষুব্ধ লোক ওই প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছুটির দিন স্কুল চালু রাখায় কয়েকজন শিক্ষক তার ওপর ক্ষুব্ধ হন। বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে গতকাল সকলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিদ্যালয়ে আসতেই কিছু লোক তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
