বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য আইএল টি-টোয়েন্টি ছেড়ে এসেছেন মোস্তাফিজুর রহমান। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে দুটি ম্যাচও খেলে ফেলেছেন। এদিকে তাকে মিস করছে আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়ার পর অধিনায়ক মোহাম্মদ নবির কণ্ঠে শোনা গেল মোস্তাফিজের জন্য হাহাকার।
দুবাইয়ে গতকাল বৃহস্পতিবার আইএল টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫০ রানে হেরে যায় দুবাই ক্যাপিটালস। ম্যাচ শেষে নবি বলেন, ‘ফিজ আমাদের খুব মূল্যবান ক্রিকেটার ছিল। সে উইকেট শিকারি বোলার। আজ তাকে অনেক মিস করেছি। কারণ সে ডেথ ওভারে রান আটকানোর পাশাপাশি উইকেট নেওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ, অবশ্যই আমরা তার অভাব অনুভব করেছি।’
এবারই প্রথম আইএল টি-টোয়েন্টি খেলতে গিয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন মোস্তাফিজ। টুর্নামেন্ট ছেড়ে চলে আসার আগে তিনিই ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারী পেসার। তাছাড়া এখন পর্যন্ত মোস্তাফিজই তার দলের সফলতম পেসার। বিপিএল শেষে মোস্তাফিজ যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। এরপর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন আইপিএলে।
বাংলাদেশের পিচের মান সবচেয়ে খারাপ: উইজডেনের বিশ্লেষণ
রিজওয়ানের ৬ রান; ফিফটি করেও স্ট্রাইকরেট বিতর্কে বাবর আজম