প্রেস সচিব শফিকুল আলম

বিদেশি রাষ্ট্রগুলো নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

নির্বাচন প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিদেশি রাষ্ট্রগুলো নির্বাচন নিয়ে ভালো আগ্রহ দেখাচ্ছে।

তিনি বলেন, তারা বলছে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ‌্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমরাও চেষ্টা করছি এদেশের মানুষ যেন ভোট দিতে পারে। এ জন‌্য সরকারও কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষৎ দেখছি না। আমি মনে করি না মানুষের কাছে কোনো গ্রহন যোগ‌্যতা আছে। ১৭ মাস হয়ে গেলো তাদের কেউ ভুল স্বীকার বা অনুতপ্ত হয়েছে? যারা দেশের বাইরে চলে গেছে নেতাকর্মীরা হেন কোনো মিথ্যা নেই যা তারা প্রচার করেনি।

প্রেস সচিব বলেন, জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহনকারী লাখ লাখ ছেলে-মেয়ে আন্দোলন করলো, আওয়ামী লীগ তাদের জঙ্গি বলে পুরো পৃথিবীকে দেখাতে চাচ্ছে ,তাদের মারতে হবে।

হাদীর হত‌্যাকারী সম্পর্কে শফিকুল আলম বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ভিডিওগুলি পরীক্ষা করে দেখছেন খুনি কোথায় আছে। পুলিশের কাছে যতোটুকু আছে জানিয়েছে পরে আরও জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত