২০২৬ সালে ঘরের মাঠে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। বছরের বিভিন্ন সময়ে পাঁচটি দল বাংলাদেশে খেলতে আসবে, যার মধ্যে আছে অস্ট্রেলিয়া ও ভারতের মতো বড় দলও। এ ছাড়া পাকিস্তান দল খেলতে আসবে দুবার। পাঁচ দলের মোট ছয় সফরে বাংলাদেশ তার প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে খেলবে ৪ টেস্ট, ১২ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি।
টেস্টের ম্যাচগুলো বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ। আর ওয়ানডে হবে ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে, যেখানে সরাসরি জায়গা করার সমীকরণ আছে বাংলাদেশের সামনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাল ২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের সব সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচ সিরিজের পূর্ণাঙ্গ সূচি
পাকিস্তানের সফর
সিরিজ ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১২ মার্চ
দ্বিতীয় ওয়ানডে ১৪ মার্চ
তৃতীয় ওয়ানডে ১৬ মার্চ
প্রথম টেস্ট ৮-১২ মে
দ্বিতীয় টেস্ট ১৬-২০ মে
নিউজিল্যান্ডের সফর
প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল
দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল
তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল
প্রথম টি-টোয়েন্টি ২৭ এপ্রিল
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ এপ্রিল
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে
অস্ট্রেলিয়ার সফর
প্রথম ওয়ানডে ৫ জুন
দ্বিতীয় ওয়ানডে ৮ জুন
তৃতীয় ওয়ানডে ১১ জুন
প্রথম টি-টোয়েন্টি ১৫ জুন
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৮ জুন
তৃতীয় টি-টোয়েন্টি ২০ জুন
ভারতের সফর
প্রথম ওয়ানডে ১ সেপ্টেম্বর
দ্বিতীয় ওয়ানডে ৩ সেপ্টেম্বর
তৃতীয় ওয়ানডে ৬ সেপ্টেম্বর
প্রথম টি-টোয়েন্টি ৯ সেপ্টেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ সেপ্টে.
তৃতীয় টি-টোয়েন্টি ১৩ সেপ্টে.
ওয়েস্ট ইন্ডিজের সফর
প্রস্তুতি ম্যাচ ২২-২৪ অক্টো.
প্রথম টেস্ট ২৮ অক্টো.-১ নভে.
দ্বিতীয় টেস্ট ৫-৯ নভেম্বর
