খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বেগম জিয়ার রাজনীতি, প্রবাসীদের দেশে এবং প্রবাসে রাজনীতিতে মূল্যায়ন নিয়ে বেগম জিয়ার বিভিন্ন সময়ের উক্তি, ১/১১ এর সময় বেগম জিয়ার গ্রেপ্তার এবং তার মুক্তি আন্দোলনে সৌদি আরব মধ্যপ্রাচ্চ বিএনপি'র সংগ্রাম কমিটি গঠন সহ নানা বিষয়ে স্মৃতি চারণ করেন, মক্কা প্রাদেশিক বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম, সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক মঈন চৌধুরী, জিয়া পরিষদের সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, উলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দীন, যুবদলের সাধারন সম্পাদক শেখ মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,যাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী প্রমুখ।

বাংলাদেশের রাজনীতিতে পরিহার্য, ঐক্যের প্রতীক বেগম জিয়ার অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ দেশে এবং বিদেশে যে শূন্যতা হয়েছে তা অপূরণীয় বলে মন্তব্য করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।

তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশের ইতিহাসে মৃত্যুর পর এত মানুষের ভালোবাসা এর আগে কোন রাজনৈতিক নেতা পাইনি। তিনি আরও বলেন এতেই প্রমাণ করে বিএনপি রাজনীতি, শহীদ জিয়ার ১৯ দফা, তারেক জিয়ার ৩২ দফা দেশের মানুষের কাছে কতো জনপ্রিয়।

আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে প্রবাস থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত