জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে যাবে ওআইসি 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

সৌদি আরবের জেদ্দায় ওআইসির (Organisation of Islamic Cooperation) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে (West Bank) অবৈধ বসতি সম্প্রসারণ এবং অ্যানেক্সেশনের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য গতকাল (২৬ ফেব্রুয়ারি) ওআইসির জেদ্দার সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় ।

বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, 
• ইসরায়েলের এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা।
• দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করার চেষ্টা বলে চিহ্নিত করা হয়েছে।
• সব ধরনের রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত—যেমন ওআইসির পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের          বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়া ইত্যাদি।
• ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান নেয়া আর ফিলিস্তিনের অধিকার রক্ষায় সমন্বয় করা।
• প্যালেস্টাইনের পক্ষে পূর্ণ সমর্থন জানানো, বিশেষ করে আল-কুদস (জেরুজালেম)-কে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি।

বৈঠকে ওআইসির বর্তমান চেয়ারম্যান গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী  সভাপতিত্ব করেন । বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তান—উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, সৌদি আরব (হোস্ট), মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সহ ৫৭ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ নির্বাচনে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম বিদেশ সফর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত