নোয়াখালী ৬ 

হাতিয়ায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ১১ প্রার্থী বৈধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

নোয়াখালী-৬ হাতিয়া আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন, মো. নুরুল আমীন (স্বতন্ত্র) , শামীমা  আজিম স্বতন্ত্র (সাবেক সাংসদ মো.  ফজলুল আজিমের স্ত্রী), নাছিম উদ্দিন মো. বায়েজীদ, জাতীয় পার্টি (জাপা)।

এই আসনে বাকি  ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন মো. মাহবুবের রহমান শামীম বিএনপি, তানভীর উদ্দিন রাজিব স্বতন্ত্র (বিএনপি'র বিদ্রোহী  প্রার্থী,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), আবদুল হান্নান মাসউদ, জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) , এ. টি.এম নাবী উল্যাহ জাতীয় পার্টি (জাপা),   মো. ফজলুল আজিম,  স্বতন্ত্র, বিএনপি'র বিদ্রোহী (সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি), মো. আবদুল মোতালেব, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মো. আজহার উদ্দিন,গণআধিকার পরিষদ (জেওপি),  শাহু মো. মাহফুজুল হক, বাংলাদেশ  জামায়াতে ইসলামী, মো. নুরুল ইসলাম শরীফ,ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আবুল হোসেন, লিভারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমিরুল ইসলাম মো. আবদুল মালেক, বাংলাদেশ সুপ্রিম পার্টি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত