নিখোঁজের পর চা দোকানীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

জামালপুর সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর আব্দুল জলিল (৬০) নামে এক চা দোকানীর চোখ উপড়ানো মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা গ্রামের বাড়ীর পাশে পরিত্যক্ত ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সুত্র জানায়, আব্দুল জলিল কাষ্টশিঙ্গা বাজারে চায়ের দোকান করতেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে রাতের খাবার খেয়ে আগুন তাপানোর জন্য বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আজ শনিবার বিকালে শিশুরা ওই বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত ঘরের মেঝেতে আব্দুল জলিলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়।  খবর পেয়ে স্থানীয় লোকজন পরিত্যক্ত ঘরে আব্দুল জলিলের মরদেহ দেখতে ভিড় জমায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আব্দুল জলিলের বাম চোখ উপরে ফেলা হয়েছে। তার কপালের চামড়া তুলে ফেলা হয়েছে।সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, আমার স্বামী রাতের খাবার খেয়ে আগুন তাপানোর জন্য বের হয়। পরে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখোজি করেছি । পরে বাচ্চার খেলতে গিয়ে পরিত্যক্ত ঘরে আমার স্বামীর মরদেহ দেখতে পায়। 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আব্দুল জলিল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাম চোখ উপরানো ছিল, কপালে চামড়া ছিলে ফেলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনা এখনো কোনও অভিযোগ পায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত