নীলফামারীর কিশোরীগঞ্জে ট্রাক্টরের লাঙলের ফলায় পেঁচিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমন মিয়া (২৫) উপজেলার খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে পুলিশ জানায়, একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা চাষের জন্য মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় পাশের এক জমিতে পোকামাকড় খাওয়ার জন্য কয়েকটি সাদা বক নেমে আসে। বক তাড়ানোর উদ্দেশ্যে লিমন মিয়া চলন্ত ট্রাক্টরের লাঙলের ঢাকনার ওপর বসে ছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রাক্টরের লাঙলের ফলার সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তার শরীরের কোমর থেকে মাথা পর্যন্ত অংশ গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাক্টরের চালক বিষয়টি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে কিশোরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ সময় নিহতের শরীরের অন্যান্য অংশ পাওয়া না গেলেও দুটি পা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমন, ২৭৩ জন আটক
মাদুরোর বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাষ্ট্রের