নীলফামারীর কিশোরীগঞ্জে মসজিদের মাদরাসায় মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলা ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ লিমন শাহ (৩৬) ওই এলাকার মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক এবং রংপুরের তারাগঞ্জ উপজেলার রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ওই এলাকার মসজিদে ইমামতি ও সকালে শিশুদের মক্তব পড়াতেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে শিশুরা সেখানে মক্তব পড়তে যায়। পরে মক্তব ছুটি হলে ভুক্তভোগী শিশুকে রেখে বাকি সবাইকে বাড়ি পাঠিয়ে দেন লিমন। পরে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানি করলে সে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন তার চিৎকার শুনে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে শিক্ষককে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন কাজ চলছে।
চূড়ান্ত হলো ঈদের সিনেমা!