নির্বাচনের জন্য ডোনেশন চাইলেন এনসিপি প্রার্থী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

এবার নির্বাচন করতে অনুদান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নারায়ণগঞ্জ-৪-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। গতকাল রবিবার দুপুরে আল আমিন তার ফেসবুক অ্যাকাউন্টে উন্মুক্ত ডোনেশনের আহ্বান জানিয়ে পোস্ট দেন। দ্রুত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে। আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ থেকে নির্বাচন করছেন। ইতিমধ্যে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন জামায়াতে ইসলামী প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

আব্দুল্লাহ আল আমিন ফেসবুক পোস্টে লেখেন, ‘সূচনা হোক জনগণের রাজনীতির। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এই নারায়ণগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জেই আপনাদের মধ্যে আমার বেড়ে ওঠা। আর এই পরিচয়কে নিয়েই আপনাদের সন্তান-ভাই পরিচয়েই জাতীয় সংসদে আমি আপনাদের এলাকার কথা বলতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ-৪-এ জাতীয় নাগরিক পার্টি থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছি। আপনারা দেখেছেন, একটা উপজেলা পর্যায়ের নির্বাচন করতেও অতীতে কোটি কোটি টাকা খরচ লাগত। নতুন বাংলাদেশে আমি সেই রাজনীতির দিন শেষ করতে চাই। শুধু আপনাদের এমপি হতে না, বরং আপনাদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক অপসংস্কৃতি পরিবর্তন করতেই আমাদের এ লড়াই। কারণ, প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি, যা গডফাদার, মাফিয়াকেন্দ্রিক রাজনীতি এর পরিবর্তন হতেই হবে। রাজনীতি হবে জনমানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, গুটিকয়েকের নয়। রাজনীতিতে নিশ্চিত করতে হবে সাধারণ জনগণের কণ্ঠ ও প্রতিনিধিত্ব। আমি কথা দিচ্ছি, আমার রাজনীতি হবে জনগণের রাজনীতি। চাঁদাবাজি, মাফিয়াগিরি, সিন্ডিকেট, মাদকের বিরুদ্ধে আমি প্রকাশ্যে অবস্থান ঘোষণা করছি। আমরা ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে শ্রদ্ধাশীল, আধিপত্যবাদবিরোধী, বাংলাদেশপন্থি জনতার রাজনীতি গড়ে তুলব, ইনশাআল্লাহ। আর এসব নিশ্চিত করতে সাহায্যও আমি আপনাদের কাছে, আমার নারায়ণগঞ্জবাসীর কাছেই চাইব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত