তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল এ বৈঠক করেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত