রাজধানীর রূপনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। দিনব্যাপী পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (৭ জানুয়ারি) থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন এলাকাগুলোতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫), মোছা. কামরুন্নাহার (৫২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বুধবারই তাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
