মুরাদনগরে মিছিল-বিক্ষোভ

সাবেক উপদেষ্টা আসিফের বক্তব্যের প্রতিবাদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৩০ এএম

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে কায়কোবাদ সমর্থিত নেতাকর্মীরা ঝাড়– হাতে নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই সম্মানিত রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত