নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনে তিন হাজার ৩২২ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে।
কনভোকেশন চেয়ার হিসেবে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মো. শাহজাহান, মিসেস ইয়াছমিন কামাল, মিসেস রেহানা রহমান ও মিসেস দুলুমা আহমেদ উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনভোকেশন মার্শাল এবং গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুন মোল্লা।
সমাবর্তন ভাষণে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘এই সমাবর্তন তোমাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক শেষ হলেও এটি একটি বৃহত্তর জীবনের সূচনা। তোমরা এখান থেকে যা অর্জন করেছ তার চেয়েও তোমরা এটা কীভাবে কাজে লাগাবে সেটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি এই শিক্ষাকে দায়িত্ব, সততা ও সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে। পেশাগত সাফল্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি ন্যয়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজেদের উজাড় করে দেওয়া গুরুত্বপূর্ণ।’
শিক্ষার্থীদের উদ্দেশে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘আজ গর্ব ও আশার একটি বিশেষ মুহূর্ত। ভবিষ্যৎ এখন তোমাদের হাতে। বিজ্ঞপ্তি
