গোবিন্দগঞ্জের যুবদলের আহ্বায়ক জুয়েলকে অব্যাহতি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল আলম জুয়েলকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে । 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তহিদুল আলম জুয়েলকে অব্যাহতির ফলে উপজেলা যুবদলের আহ্বায়কের পদশুন্য হওয়ায় যুবদলের সিনিয়র আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রা এ তথ্য নিশ্চিত করে জানান, জুয়েল দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত