সিজিএসের নীতি সংলাপ

সংখ্যালঘুর অধিকার নিশ্চিত না হলে রাষ্ট্র সভ্য বলা যায় না

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না হলে রাষ্ট্র সভ্য হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তারা। অনুষ্ঠানটির আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ড. রওনক জাহান বলেন, ‘কোনো ব্যক্তি বা সম্প্রদায় নিজেকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে না চাইলে সেই পরিচয় তাদের ওপর আরোপ করা যায় না।’

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রকে সভ্য বলা যায় না।’

নীতি সংলাপে আরও বক্তব্য দেন গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত