পঞ্চমবারের মতো চলচ্চিত্র উৎসবে এবারও সূচনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে শনিবার থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬। নয় দিনব্যাপী এবারের উৎসবে প্রদর্শিত হবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র। টানা চারবারের মতো এবারও উৎসবের উপস্থাপনায় থাকছেন নন্দিত উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা। এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি।

এবারের আসরেও এমন সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সূচনা। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, বিশ্বব্যাপী সমাদৃত এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পারা সত্যিই দারুণ অনুভূতির। প্রতিবারের মতো এবারও বিশ্বের গুণী শিল্পী ও নির্মাতাদের সঙ্গে একই মঞ্চে থাকার সুযোগ পাব। তাদের জীবনদর্শন ও কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়। এই উৎসবের প্রতিটি মুহূর্তই আমার জন্য ভীষণ স্মরণীয়।

তবে সামান্য আক্ষেপও প্রকাশ করে সূচনা বলেন, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে উৎসবটি আরো আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা সম্ভব হতো। তার মতে, বিশ্বের অন্যান্য দেশে চলচ্চিত্র উৎসবগুলো যেভাবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও সেটি করা সম্ভব—যদি পৃষ্ঠপোষকতার পরিমাণ আরো বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত