নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৭

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম

নারায়ণগঞ্জের বন্দর এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ (২৮) ও হাবিব (৩৫)।

দগ্ধ ও তাদের সহকর্মীরা জানান রাতে কারখানার ভেতর কাজ করার সময় বয়লার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। তখন আশপাশে থাকা কর্মচারীরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার অবস্থায়ই গুরুতর। তাদের শরীরে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে ৩ জনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত