গাইবান্ধায় গুলিসহ ওয়ান শুটারগান উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পরিত্যক্ত একটি শপিং ব্যাগ থেকে ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ গাইবান্ধা ক্যাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এরআগে শুক্রবার ভোর রাতে উপজেলার রাইগ্রামের একটি সেতুর নিচ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, ঢাকা- রংপুর মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচে একটি শপিং ব্যাগ পড়েছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় একটি টিম। পরে শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও  একটি গুলি পাওয়া যায়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত