সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন,'থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার মরিয়ম বেগম বদনী আনোয়ারা উপজেলাপরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
