এমি’র পরে গ্লোডেন গ্লোব। মঞ্চে আবারও নজর কাড়ল ‘অ্যাডোলেসেন্স’ স্টার ওয়েন কুপার। সেরা সহ-অভিনেতার অ্যাওয়ার্ড উঠল সর্বকনিষ্ঠ ওয়েন কুপারের হাতে। টেলিভিশনে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে ইতিহাস গড়ল ১৬ বছরের কুপার। যদিও গ্লোডেন গ্লোবের মঞ্চে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা।
‘দ্য চ্যাম্প’ তারকা রিকি শ্রোডারই সর্বকনিষ্ঠ অভিনেতা, যিনি ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে বর্ষসেরা নতুন তারকার পুরস্কার জিতেছিলেন। এবারের গ্লোডেন গ্লোবের মঞ্চে দাঁড়িয়েই ওয়েন বলে, ‘এখানে দাঁড়িয়ে আছি এখনও বিশ্বাস হচ্ছে না আমার। আমি এবং আমার পরিবার এক অবিশ্বাস্য যাত্রা মধ্যে গিয়েছি। এই মানুষগুলো আমার এবং আমার পরিবারের জন্য যা করেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।’
বক্তৃতা দেওয়ার সময়ে নিজের পুরোনো দিনগুলোর কথাও মনে করে কুপার। তার ড্রামা ক্লাসে সে-ই একমাত্র ছেলে ছিল বলে জানিয়েছে আওয়েন। বিষয়টা বিব্রতকর ছিল ঠিকই, কিন্তু এখনও সেই ক্লাসের সহ-অভিনেতাদের থেকে প্রতি মুহূর্ত শিখে চলেছে বছর ষোলোর ওয়েন কুপার।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ৮৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড। গত এক বছরে চলচ্চিত্র এবং টেলিভিশনের সেরার সেরাদের স্বীকৃতি প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে। এ বছর অনুষ্ঠানটি দ্বিতীয় বার উপস্থাপনার দায়িত্বে রয়েছেন নিকি গ্লেজ়ার।
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আইইএলটিএস ছাড়াই সিঙ্গাপুরে উচ্চশিক্ষার সুযোগ
নির্বাচন হলে বিচার হবে না-আসামিপক্ষ এমন আশায় আছে