সিআইডির কার্যালয়ে আগুন, পুড়ে গেছে আসবাবপত্র

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

খুলনার সিআইডি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে, সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেন।

খুলনার খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে আগুন লাগে। পরে আগুন সমস্ত কক্ষে ছড়ি পড়ে। এক পর্যায়ে এসির বিস্ফোরণ ঘটে। 

ফায়ার সার্ভিসের সাব অফিসার আশরাফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত