বিজয়নগরে ভিভো ফোনের অফিসিয়াল ব্র্যান্ডশপ উদ্বোধন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রথম ভিভো ফোনের অফিসিয়াল ব্র্যান্ডশপ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ দেওয়ান বাজারে সোনাব আলী ম্যানশনে শো রুম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিভোর ব্র্যান্ডশপের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সেলস ম্যানেজার নাঈম শাহরিয়া। 

এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ভিভোর ব্র্যান্ডশপের ডিলার এম এ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম চৌধুরী, সাঈফ আহমেদ, রফিকুল হাসান সুজন, ইয়াছির আরাফাত রুমান, সজল চন্দ্র মজুমদার, দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, দেওয়ান বাজার ভিভো ব্র্যান্ডশপ ও জিনাত টেলিকমের স্বত্বাধিকারী মো. ইকরামুল ইসলাম চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক হামদু চৌধুরী।

উদ্বোধনী দিনে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। নতুন শো রুমটি মাসব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধা দিয়েছে ভিভো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত