বনশ্রীতে ছাত্রী হত্যায় আসামি মিলনের স্বীকারোক্তি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলপড়ুয়া কিশোরীকে গলাকেটে হত্যা মামলার আসামি মিলন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত র্কমর্কতা খিলগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক রাজু মিলনকে আদালতে হাজির করে জবানবন্দি রের্কড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আসামি মিলনের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত রবিবার রাতে বাগেরহাট থেকে মিলন মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। গত শনিবার বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত