লোহাগাড়ায় ‘এক টাকায় আনন্দ ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দূর্গম এলাকার এতিমখানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা এক টাকায় আনন্দ ফাউন্ডেশন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলা সীমান্ত সংলগ্ন লোহাগাড়া উপজেলার গৌড়স্থানের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, পরিচালনা পরিষদের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ আরিফুল ইসলাম, উপ-পরিচালক (দপ্তর) আব্দুল আহাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শেফায়েত আলী প্রমুখ।

প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব জানান, ‘ফাউন্ডেশনের মূল লক্ষ্য হল প্রত্যন্ত ও দূর্গম এলাকা, যেখানে সাধারণ সহায়তা পৌঁছায় না, সেসব এলাকার এতিম, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকা। তাই প্রতি বছর শীত মৌসুমে আমরা শীতবস্ত্র বিতরণ করি, যাতে শিশুরা শীতের কষ্ট লাঘব করে উষ্ণ থাকতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত