বিমানবাহিনী

১৩০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর ১৩০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি)-এর সনদপত্র বিতরণ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাবিক-এন-আহমেদ, জিডি(পি) কে ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। উল্লেখ্য, এই কোর্সে দেশ ও বিদেশের বিমানবাহিনীর ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দিয়ে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সাজানো হয়।  আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত